× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাভার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১০:৫৮ এএম

জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

সাভার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১০:৫৮ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২৫ মার্চ পর্যন্ত সব ধরনের দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত সোমবার (১৭ মার্চ) এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকরা মহান মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানাবেন। এ কারণে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রকৌশলী মিজানুর আরও বলেন, এ সময়  স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য জাতীয়  স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে।

আরবি/এসবি

Link copied!