× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৮:২৭ পিএম

বাংলাদেশের আম-কাঁঠাল-পেয়ারা চায় চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৮:২৭ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তার সরকারের এই আগ্রহের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে চীনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ থেকে বিভিন্ন কৃষিপণ্য নেওয়ার ব্যাপারে আলোচনা করেছিলেন। পরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছিল।

তিনি বলেন, কৌতুকের ছলে চীনের রাষ্ট্রদূত বলেছেন, আমরা তোমাদের এখান থেকে এত আম নেবো যে শর্টেজ (ঘাটতি) হয়ে যাবে। এজন্য আশা করছি, প্রধান উপদেষ্টার চীন সফরে বাণিজ্যের নবদিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, ২৬ মার্চ চার দিনের সফরে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আরবি/একে

Link copied!