× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০২:০৫ পিএম

‍‍‘৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি‍‍’

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০২:০৫ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী  ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ছবি: সংগৃহীত

সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখার বিষয়ে আমি নিজে কিছু বলিনি, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ দাবি জনগণের বলে জানান তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কবে হবে, তা ইতোমধ্যে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে আগের দিন হামলার প্রসঙ্গে তিনি বলেন,  এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এমন কিছু না ঘটে সে জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে সুনামগঞ্জে সাংবাদিকদের তিনি বলেছিলেন,  সাধারণ মানুষ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে।  আপনারা আরও পাঁচ বছর থাকেন। 

এ বক্তব্যকে ঘিরে পরবর্তীতে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।

 

আরবি/শিতি

Link copied!