× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০২:৫১ পিএম

রাজধানীতে অস্ত্রের মুখে ছিনতাই, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০২:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় তরুণীর কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুরের পুবাইল এলাকা থেকে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। আরও দুজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়। পরে মামলার ভিত্তিতে গাজীপুরের পুবাইল থেকে শাকিলকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।’

ঘটনার বিস্তারিত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি রিকশায় থাকা তরুণী ও তার সঙ্গীকে লক্ষ করে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাদের ঘিরে ফেলে।

ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় দুজন যাত্রী একটি গলির মুখে এসে দাঁড়ান। যাত্রীদের একজন তরুণ, আরেকজন তরুণী। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে রিকশার সামনে থামে। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। বাকি দুজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি–শার্ট। মুহূর্তেই সাদা টি–শার্ট ও কালো শার্ট পরা দুজন মোটরসাইকেল থেকে নেমে যান। সাদা শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করেন। তিনি রিকশায় বসে থাকা তরুণীকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার অঙ্গভঙ্গি দেখান এবং তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। কালো শার্ট পরা লোকটি তরুণীর গলা থেকে একটি রুপার চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় মোটরসাইকেলটিকে ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। মোটরসাইকেলের চালক (হেলমেট পরা) ও তার দুই সহযোগী গলির পাশের একটি বাসার দিকে যান।

ভিডিও ফুটেজে দেখা যায়, কিছুক্ষণ পর তিন ছিনতাইকারী একসঙ্গে এগিয়ে এসে মোটরসাইকেলে ওঠে। এ সময় রিকশায় তরুণীর সহযাত্রী তরুণটি এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এরপর তারা মোটরসাইকেলে উঠে চলে যায়। তখন একজন নিরাপত্তারক্ষী একটি লাঠি হাতে ঘটনাস্থলে আসেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে, যার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!