× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৫:৫৭ পিএম

হাসপাতালে হতাহতদের তালিকা দিল আইএসপিআর

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৫:৫৭ পিএম

আইএসপিআর লোগো ও ফায়ার সার্ভিসের গাড়ি। ছবি- সংগৃহীত

আইএসপিআর লোগো ও ফায়ার সার্ভিসের গাড়ি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের এই তালিকা দেওয়া হয়।

তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই; জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২; সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নেই, নিহত ২; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২; উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০ ও নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত নেই।

এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে দগ্ধদের মধ্যে চিকিৎসা নিয়েছেন ১২০ জন। তাদের অধিকাংশেরই শরীরের ৬০-৭০ শতাংশ অংশই পুড়ে গেছে বলে জানান সহকারী পরিচালক চিকিৎসক আকাশ।
 

Link copied!