× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:১৮ পিএম

আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা দিচ্ছে জামায়াত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:১৮ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

পোস্টে জামায়াত আমির বলেন, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তা’য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

Link copied!