× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০২:৫৯ পিএম

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০২:৫৯ পিএম

শাহজালাল বিমানবন্দরে আগুন। ছবি- সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে আগুন। ছবি- সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরও ২৮টি ইউনিট।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ করে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।

ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি এবং বর্তমানে বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন স্বাভাবিকভাবে চলছে। সবাইকে নিরাপদ ও সচেতন থাকতে অনুরোধ করা হচ্ছে।’

এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, ‘খবর পাওয়ার পর ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরও ২৮টি ইউনিট। ’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Link copied!