× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৫৪ পিএম

ভারত-আমেরিকার ইনসাফ বাংলার মানুষ দেখতে চায় না : চরমোনাই পীর

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৫৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অভিযোগ করেছেন, জামায়াত গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, ‘আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।’

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমের হাতে প্রতীক তুলে দেন।

রেজাউল করীম বলেন, ‘পঞ্চাশ চার বছর প্রচলিত নিয়মে দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার কীভাবে নতুন করে ইনসাফভিত্তিক রাষ্ট্র চালানো সম্ভব?’

তিনি আরও বলেন, ‘জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়। তারা ক্ষমতায় গেলে কোনো নীতি-আদর্শে দেশ চালাবে না। সেই নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। সেই নীতি-আদর্শে দেশের টাকা বিদেশে পাচার হয়ে গেছে, বেগমপাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পর গুম হয়ে গেছে, খুন হয়েছে; এই নীতিতে তারা দেশ চালানোর চেষ্টা করছে।’

লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করীম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ ও ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।

Link copied!