× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৬:৫৯ পিএম

‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’— গুজবের নিন্দা বিজিবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৬:৫৯ পিএম

বিজিবির লোগো। ছবি- সংগৃহীত

বিজিবির লোগো। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রচারিত ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামের বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও রাষ্ট্রবিরোধী মিথ্যাচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সার্বভৌম বাংলাদেশের সীমান্তের প্রতিটি ইঞ্চি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাগত দক্ষতায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করছে।’

বিজিবি আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা মন্তব্য প্রচার না করতে এবং অপপ্রচারকারীদের বিষয়ে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানানো হচ্ছে।

Link copied!