ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন ফুটবল চান তাসনিম জারা?

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৯:৪৯ পিএম
তাসনিম জারা। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করবেন তিনি। 

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি নিচ্ছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন ডা. তাসনিম জারা। পোস্টে তিনি লেখেন, ‘আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।’

তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই আলোচনার সৃষ্টি করে।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা নিয়ে আবেদন করবো। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন।