× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৫৭ এএম

জামায়াত-শিবির নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে : নাছির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৫৭ এএম

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি : সংগৃহীত

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি : সংগৃহীত

আজ আবারও নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, নির্বাচনের আগেই জামায়াতে ইসলামী ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হবে। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা বলেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

এর আগে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছাত্রদলের সভাপতি ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

পোস্টাল ব্যালটের বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে নির্বাচন হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পোস্টাল ব্যালটের আয়োজন অত্যন্ত দুর্বল ব্যবস্থাপনায় হয়েছে। নির্বাচনের আগেই জামায়াতে ইসলামী ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। এ ঘটনা আমাদের ২০১৮ সালে রাতের ভোটের কথা মনে করিয়ে দেয়। আমরা নির্বাচন কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করেছি। তারাও স্বীকার করেছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে এক ধরনের দুর্বল ব্যবস্থাপনা হয়েছে। তারা আশ্বস্ত করেছে, অবিলম্বে তারা এটি সমাধান করবে।

আলোচনা শেষে নেতাকর্মীর উদ্দেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের কাছে তিনটি ইস্যু নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। কমিশন সেই বক্তব্য শুনেছে। বিষয়গুলো তারা যৌক্তিকভাবে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে আজকের মতো অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় আগামীকাল বেলা ১১টায় আবারও নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে বলে জানান ছাত্রদল সভাপতি। তিনি বলেন, আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। এরপর যদি আর কোনো ষড়যন্ত্র করা হয়, মব তৈরি করা হয় তাহলে ছাত্রদল বসে থাকবে না।’

ছাত্রদল সভাপতি বলেন, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী মব সৃষ্টি করেছে। তারা বলেছে, ছাত্রদল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না। তারই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়েও মব তৈরি করা হয়েছে। বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারা এগুলো বিবেচনা করবে—এমনটাই আশা।

এর আগে বেলা ১১টা থেকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটির কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!