× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:৫২ পিএম

রাজধানীতে জামায়াতের নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:৫২ পিএম

পুরান ঢাকার ওয়ারী এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনি কার্যালয়ে ছিঁড়ে ফেলা ব্যানার। ছবি : সংগৃহীত

পুরান ঢাকার ওয়ারী এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনি কার্যালয়ে ছিঁড়ে ফেলা ব্যানার। ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের দাবি, গভীর রাতে দুর্বৃত্তরা অতর্কিতে নির্বাচনি কার্যালয়টিতে হামলা চালায়। এ সময় কার্যালয়ের সামনে ও ভেতরে টাঙানো ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন সাজসজ্জার সামগ্রী ছিঁড়ে ফেলা হয়। এতে নির্বাচনি কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত অস্থায়ী কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে। তারা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনি কার্যালয় ও নেতাকর্মীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান। নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচনি মাঠে সহিংসতা ও অস্থিরতা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত মনোনীত এবং ১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান। তিনি বলেন, ‘নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালানো হয়েছে।’

তিনি আরও দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ঘটনার পর স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে জামায়াত নেতাকর্মীরা।

Link copied!