আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রশিবির দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ছাত্রসমাজের মধ্যে নিজেদের আদর্শিক অবস্থান ও গ্রহণযোগ্যতা তুলে ধরেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। এর অংশ হিসেবে সিলেট মহানগর ইসলামী ছাত্রশিবির বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। বেলা ১১টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে।
দিনটি উপলক্ষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য ও কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন