× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৫৯ পিএম

কোনো ট্রাম্পকার্ড খেলে শিবিরকে আটকে রাখতে পারবে না : সাদ্দাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৫৯ পিএম

শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত

শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে সংগঠনটি। এ সময় শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির সব সময় প্রস্তুত রয়েছে এবং কোনো ‘ট্রাম্পকার্ড’ ব্যবহার করে এই সংগঠনের অগ্রযাত্রা থামানো যাবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত র‍্যালি ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, টিএসসি হয়ে শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই আন্দোলনে নিহত শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনিক শক্তি ব্যবহার করে ছাত্রশিবিরকে দমন করার চেষ্টা করা হয়েছে। তবে সব ধরনের নির্যাতন ও বাধা সত্ত্বেও দেশের প্রতিটি অঞ্চলে সংগঠনটি শক্ত অবস্থান তৈরি করেছে। তিনি বলেন, ‘জুলুম-নির্যাতনের মধ্য দিয়েই শিবিরের আদর্শিক দৃঢ়তা আরও বেড়েছে।’

শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তিনি বলেন, তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা দিয়েছে। দেশের পতাকা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির ভবিষ্যতেও ভূমিকা রাখবে বলে জানান তিনি।

দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে বক্তব্যে শিবির সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতির কারণে জাতির অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। ছাত্রশিবির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে স্বাধীনতা, ক্ষমতার ভারসাম্য, স্বাধীন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া। তিনি জানান, যারা দেশ ছেড়ে পালায়নি, আগামী নির্বাচনে ছাত্রশিবির তাদের পক্ষেই কাজ করবে।

সমাবেশে সংগঠনের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবিরকে দীর্ঘ সময় দমনপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। বহু নেতাকর্মী নিপীড়নের শিকার হয়েছেন, কেউ কেউ প্রাণ হারিয়েছেন। তবুও আদর্শিক দৃঢ়তার কারণে সংগঠনটি আজ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর প্রত্যাশিত পরিবর্তন না আসায় হতাশা তৈরি হয়েছে। শহীদ ওসমান হাদিসহ সব শহীদ হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানসহ কেন্দ্রীয় ও সাবেক নেতৃবৃন্দ।

Link copied!