× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৩৩ এএম

আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব, নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আভাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৩৩ এএম

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের সাম্প্রতিক দমনপীড়নকে আসন্ন নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী-২ আসনে ১১ দলীয় জামায়াত-সমর্থিত জোটের প্রার্থী হিসেবে নিজের পক্ষে আয়োজিত এক সাইকেল র‍্যালির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার উদ্যোগে র‍্যালিটি ফেনী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে মঞ্জু বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা হওয়া উচিত ছিল সহনশীল ও দায়িত্বশীল। কিন্তু সাম্প্রতিক ঘটনায় পুলিশের আচরণে যে ক্ষোভ, হিংস্রতা ও আক্রমণাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে, তা দেখে মনে হচ্ছে এই সহিংসতা পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে রহস্য রয়েছে এবং নির্বাচন সামনে রেখে দেশজুড়ে একটি নির্দিষ্ট বার্তা দেওয়ার অপচেষ্টা থাকতে পারে। প্রশাসন ও পুলিশের একটি অংশ একপক্ষীয় অবস্থান নিচ্ছে—এমন আচরণ জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

মুজিবুর রহমান মঞ্জু সতর্ক করে বলেন, এসব লক্ষণ ভালো নয়। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে নতুন করে বড় ধরনের গণআন্দোলন বা রাজনৈতিক বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

Link copied!