× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১০:৫৯ এএম

এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্য অব্যবস্থাপনা : জামায়াত আমির

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১০:৫৯ এএম

ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় এই নেতা বলেন, ঈদ উপলক্ষে এবার দেশ ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা প্রত্যক্ষ করেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ঈদে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনদের সঙ্গে মিলিত হয়ে উৎসব করতে একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর অপেক্ষা করেন।’

তবে এবার ঈদযাত্রায় জঘন্যতম অব্যবস্থাপনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এ অব্যবস্থাপনার মূলভিত্তি সেটিই।’

জনগণকে বিভ্রান্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদযাত্রায় কম ভাড়া নিচ্ছে—এটি চরম মিথ্যাচার। জনগণের এই দুঃখ ও আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?’

হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ—জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না। অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরই এসব দায় বহন করতে হবে।’

Link copied!