ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরবর্তী কর্মসূচি নির্ধারণে ১১-দলীয় ঐক্যের বৈঠক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:৪৩ পিএম
১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। ছবি : সংগৃহীত

চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। বৈঠকে আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে শুরু হওয়া এ বৈঠকে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের উদ্দেশে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত ও পরবর্তী কর্মসূচি বিস্তারিতভাবে জানানো হবে বলে আশা করা হচ্ছে।