× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:০২ এএম

শাহবাগে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, বিচার দাবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:০২ এএম

শাহবাগে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, বিচার দাবি

‘ভুয়া ও বানোয়াট’ স্ক্রিনশটের ভিত্তিতে প্রাণনাশের আশঙ্কায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের এক কর্মীর ওপর হামলা এবং ডাকসুর একাধিক নেতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, পরিকল্পিতভাবে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কর্মী আব্দুল্লাহ আল মাহমুদের ওপর দায় চাপানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি শাহবাগ থানায় জিডি করতে গেলে সেখানে হামলার শিকার হন।

ছাত্রশিবিরের দাবি, এরপর ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক ইবনে মোহাম্মদ তাকে উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয় এবং থানার ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। সংগঠনটির অভিযোগ, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদসহ অন্য নেতারা ঘটনাস্থলে গেলে তাঁদেরও লক্ষ্য করে হামলা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং এতে প্রায় ১২ জন সাংবাদিক আহত হন। পুলিশের উপস্থিতিতেই এ ধরনের ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে বলেও দাবি করা হয়।

ছাত্রশিবিরের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করছে এবং শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সংগঠনটি আরও দাবি করে, দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল বিনা উসকানিতে ছাত্রশিবিরের ওপর হামলা চালাচ্ছে। শাহবাগের ঘটনাও তারই অংশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

শেষে বিবৃতিতে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!