× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০২:৪৮ পিএম

শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০২:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গণভোটের গণনায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।

শনিবার (১১ জুলাই) বেলা ২টা ৩০ মিনিটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। পূর্বঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।

এতে আরও বক্তব্য দেবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

এ ছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

উল্লেখ্য, সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রংপুর বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!