× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৩:২০ পিএম

এমবাপের ফাউল ও পেনাল্টি নিয়ে নতুন বিতর্ক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৩:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ফ্রান্স পেনাল্টির আবেদন করলে, সিদ্ধান্ত নিতে উভয় রেফারি সময় নিয়েছেন ৩ মিনিট ১০ সেকেন্ড। এরপর তাদের গৃহীত সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। আরও নাটকীয় বিষয়– সেই পেনাল্টি মিস করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে এবং পরবর্তীতে তিনি দায় চেপেছেন রেফারির কাঁধে। আবারও আলোচনায় রেফারি ও ভিএআরের (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত। এমবাপে ও উসমান দেম্বেলের গোলে শেষ পর্যন্ত ২-০ গোলে জেতে ফ্রান্স। 

ঘটনার সূত্রপাত ম্যাচের ২৮তম মিনিটে। এমবাপে বল নিয়ে মরক্কোর বক্সে ঢোকার পরমুহূর্তে তাকে চ্যালেঞ্জ জানিয়ে পা বাড়িয়ে দেন মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউই। যদিও ভিডিও রিপ্লেতে দেখা গেছে, প্রতিপক্ষের পায়ের স্পর্শ লাগার আগেই সামনের দিকে ঝুঁকে (ডাইভ) পড়েন এমবাপে। তার আগেই এই ফরাসি তারকা সামনে বল বাড়িয়ে দিয়েছিলেন। এরপর পেনাল্টির বিষয় নিশ্চিত হতে লম্বা সময় নিয়েও যে রায় এসেছে, সেটাও কেন নিখুঁত হলো না সেই প্রশ্ন ফুটবলসংশ্লিষ্ট অনেকের।

ফাউল ও সম্ভাব্য পেনাল্টির আবেদন উঠতেই সঙ্গে সঙ্গে বাঁশি বাজান আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো। কিন্তু এরপরই শুরু হয় দীর্ঘ অপেক্ষা। ভিএআর রেফারি হার্নান মাস্ত্রাঞ্জেলোও আর্জেন্টাইন, দুজন মিলে পেনাল্টি হয়েছে কি না খতিয়ে দেখতে দীর্ঘ আলোচনা করেন। রেফারি ফাকুন্দো আগেই পেনাল্টির রায় দেওয়ায় নির্ধারিত জায়গায় এমবাপে শট নেওয়ার জন্য বল নিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু ৩ মিনিট ১০ সেকেন্ড অপেক্ষা করতে হয় তাকে, শেষ পর্যন্ত ভিএআরের সমন্বয়ে সেটিকে পেনাল্টি বলে চূড়ান্ত রায় দেন রেফারি।

সিদ্ধান্ত আসতে দেরি হওয়ার মাঝে এমবাপে একাধিকবার স্পটে গিয়ে বল পজিশন ঠিক করছিলেন। শেষমেশ রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড নিলেন দুর্বল এক শট, গতিহীন বলটি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো খোলসবন্দী করেন অনায়াসেই। এমবাপে হতাশায় হাত ছুড়ে নিজের হতাশ ও বিরক্ত প্রতিক্রিয়া দেখাতে থাকেন, এমনকি রেফারিকে উদ্দেশ্য করেও তাকে চিৎকার করে কিছু বলতে দেখা যায়। খানিক বাদে হাইড্রেশন ব্রেকে এমবাপে রেফারির দিকে এগিয়ে গিয়ে নিজের ক্ষোভ ও অভিযোগ জানিয়েছেন।

খেলা শেষে পেনাল্টি মিস নিয়ে কথা বলেছেন এমবাপে। এ সময় তিনি মনোযোগ নষ্ট হওয়ার নেপথ্যে অভিযোগ চেপেছেন রেফারি তেল্লোর ওপর, ‘আমার শটটা দুর্বল ছিল। কিন্তু তার আগে একটা বিভ্রান্তি তৈরি হয়। পুরো পরিস্থিতি ছিল কঠিন। রেফারি প্রথমে আমাকে বললেন এটি পেনাল্টি, কিন্তু এরপর তিনি আবার আমার কাছে এসে বললেন যে এটি হয়তো পেনাল্টি নাও হতে পারে। এই বিষয়টি আমার মনযোগে ব্যাঘাত ঘটায়। এর আগে আমি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।’ 

পেনাল্টির সিদ্ধান্তে লম্বা সময় নেওয়ার সমালোচনা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও, ‘আমার বিশ্বাস ছিল ইতোমধ্যে ভিএআর রিভিউ করেছে এবং এরপর দ্বিতীয় রিভিউ করতে আরও দুই মিনিট লাগে। আমি জানি না আসলে কী ঘটছিল সেখানে। এর আগে শট নিতে প্রস্তুত ছিল এমবাপে। আমি কোনো অজুহাত খুঁজতে চাই না, কিন্তু পরিস্থিতি মোটেও সহজ ছিল না।’

এদিকে, একই বিষয়ে সমালোচনায় মেতেছেন ক্রীড়া বিশ্লেষকরাও। ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি-র ধারাভাষ্যকার অ্যালি ম্যাককোইস্ট বলছেন, ‘পেনাল্টির সিদ্ধান্ত নিতে এত লম্বা সময়ক্ষেপণ করাটা ছিল একেবারে ফালতু ও অর্থহীন।’ এরপর অবশ্য পেনাল্টি মিস করার দায় তিনি দিলেন এমবাপের ওপর, ‘আপনার মনে চরম অসন্তোষ থাকতে পারে, কিন্তু রানআপের মাঝে বারবার থমকে দাঁড়িয়েও গোলরক্ষকের গায়ে আলতো শট নিতে পারেন না। তাতে আরও জোর থাকা উচিত ছিল।’

এ ছাড়া ভিএআর রেফারি এবং এমবাপে উভয়েরই সমালোচনা করেন চেলসি এবং স্কটল্যান্ডের সাবেক তারকা প্যাট নেভিনও। তিনি বলেন, ‘ফাউলের আগে দুটো সম্ভাব্য ফ্রি-কিকের ঘটনা চেক করার দরকার ছিল, কিন্তু তাই বলে এত লম্বা সময় নেওয়া মোটেও উচিত হয়নি। এটি ছিল একটি জঘন্য ও যাচ্ছেতাই পেনাল্টি শট! এমবাপে লম্বা সময়ের কারণে মনোযোগ হারিয়ে ফিরে পাওয়ারও সময় ছিল। তবুও নিজেকে প্রস্তুত করতে পারলেন না তিনি।’

রূপালী বাংলাদেশ

Link copied!