× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৪:১৩ এএম

৬ মিনিটের ঝড়ে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৪:১৩ এএম

কিলিয়ান এমবাপে। ছবি : সংগৃহীত

কিলিয়ান এমবাপে। ছবি : সংগৃহীত

ম্যাচে একতরফা দাপট দেখিয়েছে ফ্রান্স। সেই তুলনায় গোল কমই হয়েছে। অনেকটা সময় ফ্রান্সকে আটকে রেখেছিল মরক্কো। কিন্তু ৬ মিনিটের এক ঝড়ে তছনছ হয়ে গেছে তাদের রক্ষণ দুর্গ। কিলিয়ান এমবাপে আর উসমান দেম্বেলের জোড়া গোলে ভর করে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপের দল। মরক্কোর বিদায় হয়ে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই।

বোস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ফ্রান্স। গোলের সবচেয়ে সহজ সুযোগ এসেছিল ম্যাচের ২৫তম মিনিটে। কিলিয়ান এমবাপেকে পেনাল্টি বক্সে ফাউল করেন নুসাইর মাজরাউই, ফলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে সময় নিয়ে নেওয়া এমবাপের দুর্বল স্পট-কিক সহজেই ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এরপর লুকা দিনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে, তবুও মরক্কোর রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে। অবশেষে দ্বিতীয়ার্ধে এসে দিশা খুঁজে পায় ফ্রান্স। ৬ মিনিটের মধ্যে করে দুই গোল।

৬০তম মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। বক্সে বেশ দূর থেকে চোখ ধাঁধানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি (১-০)। এর ৬ মিনিটের মাথায় উসমান দেম্বেলে করেন আরেক গোল।

ওই গোলেও আক্রমণের সূচনা করেন এমবাপেই। বুদ্ধিদীপ্ত দৌড়ে তিনি দুইজন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নেন, ফলে বক্সের ঠিক বাইরে দেম্বেলের সামনে তৈরি হয় পর্যাপ্ত ফাঁকা জায়গা। সেই সুযোগ কাজে লাগিয়ে দেম্বেলে নিচু করে বাঁকানো শট নেন। বুনু বলটি ঠেকানোর চেষ্টা করলেও সেটি তার হাত ছুঁয়ে জালের নিচের কোণে ঢুকে পড়ে (২-০)।

শেষ পর্যন্ত ওই ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছেড়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দল সহজেই উঠে গেছে শেষ চারে।

Link copied!