× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:১৮ পিএম

‘জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা হবে। তিনি বলেন, সংবিধান সংস্কারের পক্ষে দেশের প্রায় ৭০শতাংশ জনগণ গণভোটে রায় দিয়েছে। কিন্তু সরকার সংবিধান সংষ্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। সংবিধান সংশোধন কমিটি সংবিধানের কোনো বিধিতে আছে কি-না সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সংবিধান সংশোধনের নামে কোনো ভাঁওতাবাজি জনগণ মেনে নেবে না।

জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, জাতি হিসেবে আমরা গর্বিত এবং লজ্জিত। ১৯৪৭ থেকে ২০২৪ আমাদের প্রতিটি অর্জনের জন্য আমরা গর্বিত। লজ্জিত এজন্য আমাদের জনগণের রক্তের বিনিময়ে অর্জিত ফসল প্রতিবারই ছিনতাই করা হয়েছে। কিন্তু আমরা চব্বিশকে হারিয়ে যেতে দেবো না। তিনি বলেন, এই চব্বিশ না হলে, আমি এখানে বক্তব্য দিতে পারতাম না, সংসদ সদস্য হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না। একইভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না, বিএনপি সরকার গঠন করতে পারতো না। কিন্তু সরকারের মন্ত্রীদের বক্তব্যে জাতি আশাহত হচ্ছে।

যারা দেশ পরিচালনা করবে তাদের ন্যূনতম নৈতিক মানদণ্ড থাকতে হবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, যখন সরকারের এক মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে, আমরা সংস্কারের পক্ষে হ্যাঁ বলেছি যদি নির্বাচন হতে দেওয়া না হয়! আরেক মন্ত্রী বলেন, নির্বাচনি বৈতরণী পার হতে টোল মওকুফের কথা বলেছেন কিন্তু টোল মওকুফ করা হবে না! এই যে, মন্ত্রীদের দ্বিচারিতা, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা, প্রতারণা এটি রাজনীতির জন্য শুভকর নয়। এর ফলে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা নষ্ট হবে। তিনি বলেন, জুলাইয়ে সবচেয়ে বড় দাবি ছিল ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে। তাই ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ করতে হলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করলে রাষ্ট্র হবে অকৃতজ্ঞ, নিমকহারাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ব্রি. জে. (অব.) হাসিনুর রহমান বলেন, যাদের রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমতা বসেছে তাদের সম্মান করতে পারেনি সরকার। জুলাই বিপ্লব পরবর্তী শিলং থেকে একজন দেশে এসে দাবি করছেন তিনি না-কি জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন! অথচ জুলাই বিপ্লব এদেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত। তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার ঋণ খেলাপিদের ঋণগ্রস্ত বানিয়ে যাকাতের টাকা লুটপাট করার পথ তৈরি করেছে। কারণ ঋণগ্রস্ত ব্যক্তির জন্য যাকাতের টাকা নেওয়ার সুযোগ আছে! লুটপাটের চেষ্টা না করে নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা আর ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা চাই না, আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই।

জুলাই আন্দোলনকালীন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, পল্টন থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মঞ্জরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদকে গুলি করে শহীদ করার মধ্য দিয়ে আন্দোলনে আগুনে ঘী ঢেলে দিয়েছিল হাসিনার পুলিশ বাহিনী। এখান থেকেই ছাত্র সমাজ শপথ করে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতেই হবে। সেই আন্দোলন একক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ ভূমিকায় জুলাই বিপ্লব অর্জিত হয়েছে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন না হলে জনগণ আবারও সরকার পরিবর্তনের দিকে হাঁটতে বাধ্য হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!