× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০২:৩৪ পিএম

ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০২:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ ইকবাল।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশিত হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন ইসমাইল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রাকিব খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. সুজন শিকদার, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল হক সৌরভ।

এছাড়া ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি হয়েছেন পাভেল মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শফিকুল ইসলাম নিরব। আর সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন মো. হাবিবুর রহমান ঠান্ডু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. হাসিম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. শাহরুখ হোসেন।

এই কমিটিগুলোকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া কমিটি তৈরি করে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরবি/এফআই

Link copied!