× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৩:২৯ পিএম

আল্লাহর মেহেরবানীতে খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে: নজরুল

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৩:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আল্লাহর মেহেরবানীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা ভালোভাবেই হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

বেগম খালেদা জিয়া চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে নজরুল বলেন,বেগম খালেদা জিয়ার লন্ডনে যে হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল উনি এয়ারপোর্ট থেকে সোজা সেখানেই ভর্তি হয়েছেন এবং সেখানে চিকিৎসাধীন আছেন। আল্লাহর মেহেরবানীতে তার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে। আমরা সবাই দেশের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসুক।

গত বুধবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়াকে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি রয়েছেন। ভর্তির পর প্রথম দিন বুধবার ডাক্তাররা তার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা দেন।

এ বিষয়ে লন্ডনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ডাক্তাররা তার বেশকিছু টেস্ট দিয়েছেন। আজ কিছু রিপোর্ট পাওয়া যাবে। আজ সে অনুযায়ী চিকিৎসা শুরু হবে। এখন প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও কাগজপত্র পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।

জাহিদ হোসেন আরো বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। তাকে অনেকদিন পরিবারের কাছের সদস্যদের থেকে দূরে রাখা হয়েছে। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি-খুশি আছেন। সবার সঙ্গে খুনসুটি করছেন। পরিবারের সবাই রুটিনমাফিক আসা-যাওয়া করছেন।

আরবি/এস

Link copied!