× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ১১:২৫ এএম

নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ১১:২৫ এএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ছবি- সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ছবি- সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে মব সৃষ্টি করে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ মিয়া নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী। 

হানিফ মিয়া উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। গতকাল সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। 

আজ মঙ্গলবার (২৪ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

ওসি হাফিজুর রহমান জানান, সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, মব সৃষ্টির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তকরণ এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক হানিফ মিয়ার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হবে।

উল্লেখ্য, গত রোববার সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল জনতা তাকে নানাভাবে লাঞ্ছিত ও শারীরিকভাবে হেনস্তা করে। 

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনা প্রসঙ্গে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় যেভাবে মব ভায়োলেন্স করা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। 

ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!