× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৪:৫৯ পিএম

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৪:৫৯ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাদ জুমা অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। ছবি- সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাদ জুমা অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। ছবি- সংগৃহীত

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি জানিয়েছে ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এই সিদ্ধান্তকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অপচেষ্টা বলে আখ্যা দিয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে নেতৃত্ব দেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। আমাদের নিজস্ব সংবিধান, বিচারব্যবস্থা ও মানবাধিকার কমিশন রয়েছে। অতএব, আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার স্থায়ী উপস্থিতি আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য।

তারা বলেন, সরকারের এক পররাষ্ট্র উপদেষ্টা এই সিদ্ধান্তকে দেশের স্বার্থে বললেও, সেই স্বার্থ জাতির কাছে এখনও অস্পষ্ট। জাতিসংঘের কার্যালয় স্থাপন ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সংহতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

তারা বলেন, সরকার যেন জাতীয় স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিদেশি প্রভাব বিস্তারের পথ প্রশস্ত না করে।

Link copied!