ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:১৭ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরসভার পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিটিআই এলাকায় অভিযান চালিয়ে সবুজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি বরগুনা থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে বরগুনা সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, সবুজ মোল্লাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হবে।