× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:০৭ পিএম

রোববার নয়াপল্টনে বিএনপির নির্বাচনি সমাবেশ 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:০৭ পিএম

বিএনপির জনসমাবেশ। ছবি : সংগৃহীত

বিএনপির জনসমাবেশ। ছবি : সংগৃহীত

আগামী রোববার রাজধানী ঢাকায় নির্বাচনি জনসমাবেশ করবে বিএনপি। ওই দিন দুপুর ২টায় নয়াপল্টনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা এ জনসমাবেশে অংশ নেবে। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।

রিজভী আরও জানান, ‘আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে।’ এ সময় দেশ ও গণতন্ত্রের জন্য এবার জনগণ ধানের শীষে ভোট দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।

শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটিই প্রত্যাশা।’

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর নির্বাচনি প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!