× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:৩৯ পিএম

ভোটের মাঠে সাড়া জাগাচ্ছে ‘যতই করো উনিশ-বিশ’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:৩৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

একসময় মাইকিং ও পোস্টারিং ছিল ভোটের মাঠের চেনা চিত্র। সময়ের সঙ্গে সেই ধরন বদলেছে, বদলেছে প্রচারণার কৌশলও। এখন প্রচারণার সবচেয়ে বড় মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ও দলীয় গান।

তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নান্দনিক ও সৃজনশীল প্রচার কৌশলে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। কখনো সংগ্রামের স্মৃতি, কখনো উন্নয়নের স্বপ্ন, আবার কখনো পরিবর্তনের ডাক—সবকিছুই গাঁথা থাকে কয়েক মিনিটের থিম সং-এ। দলের উদ্যোগের পাশাপাশি অনেকেই ব্যক্তি উদ্যোগেও গান তৈরি করছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিএনপির সমর্থক হিসেবে ঈশা খান দূরে প্রকাশ করেছেন ‘যতই করো উনিশ-বিশ’ শিরোনামের একটি গান। এতে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন ঈশা খান দূরে ও মুনিফ। গানটির কথা ও কণ্ঠ—দুটিই দিয়েছেন দূরে নিজেই। ব্যাকিং ভোকালে ছিলেন মঈন জি ও অনিক। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন আবরার।

গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অসংখ্য রিলস ও টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। এমন সাড়া পেয়ে আপ্লুত ঈশা খান দূরে।

তিনি বলেন, ‘শৈশব থেকেই বিএনপিকে ভালোবাসি। যেহেতু আমি গানের মানুষ, তাই দলের জন্য একটি গান করেছি। তবে গানটি এতটা সাড়া ফেলবে তা কল্পনাও করিনি। এই গানের মাধ্যমে দলের রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে আরও প্রাণবন্তভাবে তুলে ধরা যাবে বলে বিশ্বাস করি।’

রূপালী বাংলাদেশ

Link copied!