ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয় লাভ করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন ঢাকা-১০ আসনে নির্বাচনের এ ফল ঘোষণা করেন।
ইসির ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৪৩৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের মো. জসীম উদ্দীন সরকার দাড়িপাল্লায় পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।


