ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন মোদি-শাহবাজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:৪৪ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে।

বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।

শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।