× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৪:১৬ পিএম

মনোনয়ন পেলেন না মির্জা আব্বাসের স্ত্রীও

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৪:১৬ পিএম

মির্জা আব্বাসের পাশে আফরোজা আব্বাস। ছবি : সংগৃহীত

মির্জা আব্বাসের পাশে আফরোজা আব্বাস। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পাননি দলের স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

এরই মধ্যে দলের পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বিএনপি, যেখানে আলোচনায় থাকার পরও ঠাঁই হয়নি অনেক হেভিওয়েট নামের।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এবার মনোনয়নবঞ্চিতদের মধ্যে মির্জা আব্বাসের স্ত্রী ছাড়াও রয়েছেন– সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম এবং ফারজানা সিঁথিসহ অনেকে।

বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন: সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন ও সুরাইয়া জেরিন।

তালিকায় আরও রয়েছেন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

Link copied!