× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:৫৯ পিএম

মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৬:৫৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না। নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিভিন্ন ধর্মের লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচার সরকার বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

শনিবার (১০ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন,সব ধর্ম-মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন। বাংলাদেশকে কেউ যাতে তাঁবেদার রাষ্ট্র তৈরি করতে না পারে বা স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায়, সে বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারকে নিয়ে জনগণের যাতে স্বচ্ছ ধারণা থাকে, সে জন্য বিএনপি তাদের (সরকার) কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ চেয়েছে। সরকারের কর্মপরিকল্পনা যদি জনগণ জানতে পারে তাহলে কোনো ধোঁয়াশা তৈরি হবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!