× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৩:৫৭ পিএম

ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর : দুদু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৩:৫৭ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি- সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি- সংগৃহীত

যতক্ষণ পর্যন্ত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন না হচ্ছে, ততক্ষণ ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা এখনো দেশে বিদেশে তৎপর বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে তাঁতীদলের ময়মনসিংহ মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক, তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলাপ হয়নি।

জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়গুলো জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন এই নেতা।

রূপালী বাংলাদেশ

Link copied!