× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৩২ পিএম

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে : দুদু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৩২ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি- সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি- সংগৃহীত

দেশে নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে দেশে নির্বাচন না হয়। আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকা এবং ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে বিভক্ত হলে দেশের ক্ষতি হবে। যদি কোনো কারণে নির্বাচন বাধাগ্রস্ত হয়, তাহলে স্বৈরাচারী শক্তি ও পার্শ্ববর্তী দেশই লাভবান হবে, কিন্তু বাংলাদেশের জনগণের কোনো লাভ হবে না।

তিনি অতীতে গণহত্যাকারী শক্তির উদাহরণ দিয়ে বলেন, একটি গণহত্যাকারী দল ছিল এবং ’২৪-এ আরেকটি গণহত্যাকারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই দুই শক্তির চরিত্র একই। বিএনপি লড়াইয়ের দল, গণতন্ত্রের দল এবং জনগণের সমর্থিত দল। ভালো মানুষের মুখোশ পরে কেউ বিভ্রান্তি ছড়াতে চাইলে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে।

দুদু আরও বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি তাকে সুস্থ-সবল অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে আনুন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহ-স্থানীয়বিষয়ক সম্পাদক শামমী আখতার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি এবং বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

Link copied!