× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৪৪ পিএম

‘নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৪৪ পিএম

জামায়াতে ইসলামী মহিলা। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামী মহিলা। ছবি : সংগৃহীত

বাংলাদেশে নারী ও শিশুদের ওপর চলমান নির্যাতন এবং পাশবিকতার প্রসঙ্গে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ সতর্ক করেছেন যে, দেশ যেন আবার অন্ধকার যুগের ‌‘জাহিলিয়াত’ পরিস্থিতির দিকে ফিরছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম উদ্বেগজনক। প্রশাসনের শিথিলতা ও অপরাধীদের প্রতি কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণে এমন করুণ অবস্থা সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের দাবি, অবিলম্বে সব নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ তৎপরতা দেখাতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!