মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৬টায় বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্মৃতিসৌধে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ কর্মসূচি স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতার অংশ।
এদিকে দিবসটি উপলক্ষে ভোর ৫টায় একই স্থানে মো. সাহাবুদ্দিন এবং তারেক রহমান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর সকাল ৬টায় বিরোধীদলীয় নেতা শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং সর্বস্তরের জনগণ পর্যায়ক্রমে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন