× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:০০ পিএম

একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় জামায়াতের শোক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:০০ পিএম

জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে শুক্রবার (৮ মে) রাতে একই পরিবারের পাঁচজনকে গলাকেটে হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৯ মে) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান সভ্য সমাজে এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। এই বর্বরোচিত হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি স্বাধীন ও সভ্য দেশে একই পরিবারের এতজন সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পাশবিক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে জননিরাপত্তা আজ কতটা হুমকির মুখে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কঠিন শোক ধৈর্যধারণ করার তাওফিক দান করুন।

রূপালী বাংলাদেশ

Link copied!