× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১২:১৫ এএম

সীমান্তে বাংলাদেশি নিহতসহ দেশজুড়ে প্রাণহানির ঘটনায় জামায়াতের উদ্বেগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১২:১৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন এবং সারা দেশে সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানিতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

রোববার (২৪ মে) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই উদ্বেগ জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণ ও সারা দেশে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নাগরিকের প্রাণহানি জাতির জন্য খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। এছাড়া নাগরিকদের কুপিয়ে হত্যা চরম বর্বরতা। বিস্ফোরণে নাগরিকদের হতাহতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি এবং কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

গণমাধ্যমের খবরের বরাত দিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, আজ রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে তিনজন চাকমা শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের মৃত্যু এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মৃত্যু হয়েছে। পাশাপাশি পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক স্থানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জামায়াত নেতা বলেন, এসব মৃত্যু ও হত্যাকাণ্ড পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। আমি আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের উত্তম মর্যাদা কামনা করছি। একইসঙ্গে হতাহতের পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। 

তিনি কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী পুনর্বাসনের দাবি জানান।

বিবৃতিতে তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের সীমান্ত এলাকা, সড়কসহ সারা দেশে কোথাও নাগরিকরা আজ সুরক্ষিত নয়, নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দুর্ঘটনা ও হামলায় নাগরিকরা প্রাণ হারাচ্ছেন। এর দায় সরকার এড়াতে পারে না।

স্থলমাইন বিস্ফোরণে নাগরিকদের মৃত্যুসহ সব অনাকাঙ্ক্ষিত মৃত্যুরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!