× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৭:৫২ পিএম

সবাইকে আপসহীন ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৭:৫২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ইউনিট পর্যায়ের দায়িত্বশীলসহ সব স্তরের জনশক্তিকে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (২০ জুন) সংগঠনের উত্তরা থানা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং তা আমাদের সবার জন্য অপরিহার্য (ফরজ)।’

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সংগঠনের প্রাণ হচ্ছে ইউনিট। তাই কেন্দ্রীয় সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে দেশের সব ইউনিটকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে দ্বারে ইসলামের বার্তা পৌঁছে দিতে ইউনিটের প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যেতে হবে। এ ক্ষেত্রে দাওয়াতি কার্যক্রমের পরিধি বাড়ানোর কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘দেশে নতুন করে নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই। বরং একটি সফল ইসলামী বিপ্লব সাধনের লক্ষ্যে ময়দানে অকুতোভয় সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সার্বিক সাংগঠনিক প্রস্তুতি, দাওয়াতি তৎপরতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মিডিয়া ব্যবস্থাপনায় আরও সচেতন ও দক্ষ হতে হবে।’

শেষে তিনি ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করতে সবাইকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা থানার আমির অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি বদিউজ্জামান।

দারসুল কুরআন পেশ করেন মাওলানা ড. কামরুল হাসান শাহীন। বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ঢাকা-১৮ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, থানার নায়েবে আমির হারুনুর রশীদ তারেক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান।

Link copied!