× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:২৩ পিএম

বিএনপি দুর্নীতি কমাবে শুনলে শয়তানও হাসে : শিবির সভাপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:২৩ পিএম

শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। ছবি : রূপালী বাংলাদেশ

শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি দুর্নীতি কমানোর কথা বললেও সেটি বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, তারা আগে দ্রব্যমূল্য কমানো ও সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করতে পারেনি। অতীত অভিজ্ঞতা তুলে ধরে এমন বক্তব্য শুনলে শয়তানও মিটিমিটি হাসে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ডাকবাংলো মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম আরও বলেন, বিএনপি অতীতে নানা প্রতিশ্রুতি দিয়েছে কৃষকদের ঋণ মওকুফ, বেকারদের ভাতা প্রদানসহ বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়েছিল। কিন্তু এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

তিনি অভিযোগ করেন, দেশে নতুন করে জুলুম-নির্যাতনের রাজনীতি চালু করার চেষ্টা চলছে। জনগণ এসব কর্মকাণ্ড আর দেখতে চায় না। সাম্প্রতিক সহিংসতা, চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনার জন্য তিনি বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সতর্ক বার্তা দেন।

জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!