× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:২৪ পিএম

ঢাকা-৮ আসনকে মদিনার মতো গড়ে তোলার প্রতিশ্রুতি নাসীরুদ্দীন পাটওয়ারীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:২৪ পিএম

গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে জয়ী হলে ঢাকা-৮ আসনকে সৌদি আরবের মদিনার মতো করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনি গণসংযোগ শেষে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগের শুরুতে তিনি শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে তিনি বলেন, ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ নির্বাচনি প্রচার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জামায়াত একটি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দল। এনসিপি ও জামায়াত উভয় দলই দেশ গঠনে একসঙ্গে কাজ করবে।

গণসংযোগের শুরুতে তিনি শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে তিনি বলেন, ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।

তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সহাবস্থানে থেকে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

জিয়ারতের পর তিনি শাহবাগ এলাকায় ফুল ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো শোনেন।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আসনে ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে।

রূপালী বাংলাদেশ

Link copied!