× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০২:১৩ এএম

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের ৪৭ নেতাকর্মী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০২:১৩ এএম

এনসিপির লোগো

এনসিপির লোগো

আমার বাংলাদেশ (এবি) পার্টি, আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অন্তত ৪৭ জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এনসিপিতে নতুন যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শেহরীন সুলতানা ইরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশীদ এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল হক সানি।

সংবাদ সম্মেলনে এসব নেতার যোগদানের তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যে সংগঠনের সঙ্গেই যুক্ত থাকুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। যারা এনসিপির আদর্শ ধারণ করে কাজ করতে চান, তাদেরই আমরা স্বাগত জানাই।

রূপালী বাংলাদেশ

Link copied!