সিলেট জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, পর্তুগালের লিসবনে বসবাসরত কার্যক্রম নিষিদ্ধ থাকা ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ হামলায় জড়িত।
শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঘটনার দৃশ্য দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আখতার হোসেনকে ঘিরে ডিম নিক্ষেপ করছেন, যা তার গায়ে লাগে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও দৌড়াদৌড়ির ঘটনাও দেখা যায়।
তবে এখন পর্যন্ত ঘটনাটির সুনির্দিষ্ট স্থান বা এটি কোনো অনুষ্ঠান চলাকালে ঘটেছে কি না- তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন