বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে স্পেনের বার্সেলোনায় শাহজালাল জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে কাতালোনিয়া জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক লিটন, সদস্য সচিব আজমান আলী, যুগ্ম সদস্য সচিব তুতিউর রহমান, কাতালোনিয়া বিএনপির আবু শাহেন তালুকদার, ফরহাদ মীর রাজন, টুনু মিয়া, ফয়ছল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান আহমেদ, সাজ্জাদ সালু, যুবদল নেতা আব্দুল বাছিত, তুষার আহমদসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
বিশেষ এ দোয়া মাহফিলে বক্তারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, বহুদলীয় রাজনীতি ও সাংবিধানিক শাসনব্যবস্থা সুদৃঢ়করণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয়তা ও স্বাধীনতার পক্ষে তার অবদান অনস্বীকার্য। একজন সংগ্রামী নারী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তার দৃঢ় নেতৃত্ব, সাহসিকতা, আপসহীনতা ও দেশপ্রেম জাতির রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের যেকোনো রাজনৈতিক সংকটে তিনি ছিলেন সকলের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক।
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতিব ঈসমাইল হোসাইন ।


