× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৬:১৭ পিএম

জার্মানিতে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৬:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জার্মান বিএনপি ও তার অঙ্গসংগঠন গভীর শোক প্রকাশ করেছে। এ উপলক্ষে রাজধানী বার্লিনের বায়তুল মুককাররাম মসজিদে শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন ও জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, সাবেক সহ-সভাপতি আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার, ১ম যুগ্ম সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান ও বার্লিন বিএনপির সভাপতি মো জসিম সিকদারসহ দলটির এবং অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতা ও কর্মীবৃন্দসহ প্রবাসীরা।

পরে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে রাষ্ট্রদূত জুলকার নাইন ও দলটির নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার চলে যাওয়াটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দেশ ও দেশের মানুষ একজন অভিজ্ঞ, সাহসী ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও ত্যাগী রাজনৈতিক অভিভাবককে হারালো।

এর আগে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের বেশ কয়েকটি মসজিদে বেগম জিয়ার জন্য গায়েবানা জানাজার আয়োজন করে জার্মান বিএনপি ও তার অঙ্গসংগঠনসহ সর্বস্তরের প্রবাসীরা।

এদিকে রাজধানী বার্লিনের অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রদূতসহ জার্মান বিএনপি, ও তার অঙ্গসংগঠনসহ সর্বস্তরের শোকার্ত মানুষ শোক বইয়ে স্বাক্ষর করেন।

Link copied!