× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

এসএম শাফায়েত, ইউএই ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:১৯ পিএম

শারজায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

এসএম শাফায়েত, ইউএই ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংযুক্ত আরব আমিরাত ও অঙ্গ সংগঠন। শুক্রবার রাতে শারজার একটি রেস্টুরেন্ট হলে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আরব আমিরাত বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব সরাফত আলী।

এনামুল হক ও জিয়া উদ্দীন বাবলুর যৌথ সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রধান বক্তা ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব। শোক প্রকাশ করে বক্তব্য দেন দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, অ্যাডভোকেট শেখ শহিদুল হক, সরোয়ার আলম ভুট্টো, নুরুন্নবী ভূইয়া, আজিম উদ্দীন, কাজী মনজুরুল আলম, মোহাম্মদ ফরিদুল আলমসহ আরও অনেকে।

বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস বর্ণনা করে দেশ ও জাতির প্রয়োজনে, গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকার কথা তুলে ধরেন।

শোক সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফুজাইরাহ বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলিফ, জাফর, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম, শারজাহ বিএনপি নেতা মামুনুর রশিদ, দুবাই যুবদলের সাবেক সভাপতি ইউনুচ বাচ্চু, সাবেক সিনিয়র সহসভাপতি ইয়াছিন আরাফাত, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আক্কাস প্রমুখ।

Link copied!