× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

এসএম শাফায়েত, ইউএই ব্যুরো

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:০২ এএম

দুবাইয়ে শ্রমিক ক্যাম্পে প্রধানমন্ত্রীর উপদেষ্টা 

‘যেকোনো পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকবে সরকার’

এসএম শাফায়েত, ইউএই ব্যুরো

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:০২ এএম

প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদের মতবিনিময়

প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদের মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ শ্রমিক ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ। সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি। 

সোমবার (২ মার্চ) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন উপদেষ্টা। 

এ সময় তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, যেকোনো পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকবে সরকার। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে দেশটির সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মতবিনিময় সভায় প্রবাসী কর্মীরা ভিসা–সংক্রান্ত জটিলতা, প্রবাসী ঋণপ্রাপ্তি এবং রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। উপদেষ্টা মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং প্রধানমন্ত্রীর প্রবাসীবান্ধব অঙ্গীকারের কথা উল্লেখ করেন। 

তিনি বলেন, প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

সভায় দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান, কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) মো. আব্দুস সালাম এবং ফারনেকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!