× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১২:২২ পিএম

লন্ডনে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১২:২২ পিএম

লন্ডনে মহান স্বাধীনতা দিবস উদযাপন। ছবি : রূপালী বাংলাদেশ

লন্ডনে মহান স্বাধীনতা দিবস উদযাপন। ছবি : রূপালী বাংলাদেশ

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন Connect Bangladesh UK-এর উদ্যোগে গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় লন্ডনের আইভি ভেন্যুতে এ অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মীর রাশেদ আহমেদ, আনজুমান রহমান, মো. আলী রেজা, মো. মাসুদুর রহমান, আব্দুল হান্নান তরফদার, মো. সাইফুদ্দীন, নজরুল ইসলাম ও মামুনুর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, তেলাওয়াত করেন আব্দুল হান্নান তরফদার। পরে পরিবেশিত হয় জাতীয় সংগীত।

এদিন মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। সংগঠনের পক্ষ থেকে তাদের সম্মাননা জানানো হয় এবং তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন আবু আহমেদ খিজির, ড. রহমান আর জিলানি, ওয়াহিদ আলম চৌধুরী, ড. সেলিম খান, শামসুদ্দিন ফকির, রিয়াজুল করিম এবং আবু জাফর মুহাম্মদ শামসুদ্দিন।

সংগঠনের সভাপতি আবু আহমেদ খিজিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। এরপর সাধারণ সম্পাদক নাসিম চৌধুরী সংগঠনের কার্যক্রম বক্তব্যে তুলে ধরেন এবং উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকা সমিতি ইউকে, মানিকগঞ্জ সমিতি, মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে, সিলেট অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার রংপুর অ্যাসোসিয়েশন ইউকে, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জামালপুর জেলা সমিতি, বাংলাদেশ ইতালিয়ান অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও সন্দ্বীপ সমিতি ইউকের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আনজুমান আরা, মীর রাশেদ আহমেদ, শওকত মাহমুদ টিপু, মো. আব্দুল হাই, মোহাম্মদ আলী রেজা, কাউন্সিলর সৈয়দ ফেরোজ গনি, মোহাম্মদ সাইফুদ্দিন, মামুনুর রশিদ, কাজী নজরুল ইসলাম, মো. মাসুদুর রহমান, ড. সেলিম খান, সুমসুজ জামান, মোজাম্মেল হোসাইনসহ অনেকে।

বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, মো. ইসলাম, মিসেস হেলেন ইসলাম, হেনা বেগম, হাফসা নূর, সাকিল হাসান (সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব লন্ডন), কাউন্সিলর ফয়জুর রহমান, সুজন বড়ুয়া, আরশাদ মালেক, ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার ও লুৎফুর রহমান প্রমুখ।

পরবর্তীতে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কণ্ঠশিল্পী তাহসান বাপ্পি, সিপু ও ডা. রুবেলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আবু আহমেদ খিজির উপস্থিত সবােইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন। 

উল্লেখ্য, অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ সংগীত পরিবেশনা দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

রূপালী বাংলাদেশ

Link copied!