× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৩৫ পিএম

বাংলাদেশি কর্মী নিয়োগে ‘তুরাপ’ প্রকল্প বাতিল করেছে মালয়েশিয়া

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে বিতর্কিত ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিউসিএমএস)-এর পরিবর্তে প্রস্তাবিত একটি নতুন ‘তুরাপ’ প্রকল্প সরকার শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে। দেশটির ইংরেজি গণমাধ্যম ‘দ্য এজ’ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচ্যসূচি থেকে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্স প্ল্যাটফর্ম বা তুরাপের প্রস্তাবটি বাদ দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

শেষ মুহূর্তের এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে, সরকার রাজনীতিবিদ ও নাগরিক সমাজ সংগঠনগুলোর চাপের মধ্যে রয়েছে, কারণ তারা নতুন এই প্রকল্পে FWCMS-এর ডেভেলপার বেস্টিনেট এসডিএন বিএইচডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

বাংলাদেশে বংশদ্ভূত মালয়েশিয়ান নাগরিক ব্যবসায়ী দাতুক সেরি আমিনুল ইসলাম আবদুল নুরের প্রতিষ্ঠিত বেস্টিনেট অস্বচ্ছ ব্যবসায়িক পদ্ধতির মাধ্যমে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের শোষণের অভিযোগে অভিযুক্ত।

এদিকে বেস্টিনেট ও আমিনুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করেছেন। যদিও অর্থ পাচার ও অভিবাসী শ্রমিক পাচারের অভিযোগে ঢাকা তাকে খুঁজছে। ২০১৮ সাল থেকে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক নিয়োগের জন্য এফডব্লিউসিএমএস (FWCMS) ব্যবহৃত হয়ে আসছে।

২০২৪ সালে সরকার এফডব্লিউসিএমএস-এর ব্যবহার ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ নতুন জাতীয় সমন্বিত অভিবাসন ব্যবস্থা কেবল ২০২৮ সালের মধ্যে প্রস্তুত হবে।

বেস্টিনেট দাবি করেছে, এফডব্লিউসিএমএস ব্যবহারে সরকারের কোনো খরচ হয় না। তবে, যতদিন অভিবাসী শ্রমিক নিয়োগের অস্বচ্ছ কার্যকলাপ চলতে থাকবে, ততদিন মালয়েশিয়ার সুনাম ঝুঁকির মধ্যে থাকবে।

তুরাপ প্রকল্পটি স্থগিত করার সর্বশেষ ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় যে, বেস্টিনেট আনোয়ার প্রশাসনের জন্য এক কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অভিবাসী শ্রমিকদের অধিকারকর্মীরা অনেক দিন ধরে এই ব্যবস্থায় সংস্কারের দাবি করে আসছেন, যাতে ভবিষ্যতে কোনো শ্রমিক আর শোষিত না হন।

Link copied!